সীতাকুণ্ডে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরীকে লাঞ্ছিত করা এবং আল্লামা আজীজুল হক শেরে বাংলা (রহ.)-এর দরগাহ ভাঙচুরের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। গতকাল শনিবার বেলা তিনটায় ছলিমপুর থেকে বের হওয়া মিছিলটি ফৌজদারহাট গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফৌজদারহাটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘হেফাজতে ইসলাম এখন মওদুদীদের হেফাজত করছে। আগামী ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ করার পরিকল্পনা প্রতিরোধ করতে সবাই এগিয়ে আসুন।’ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সহসভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, আকবর হোসেন, জাহেদ উদ্দীন, মো. জামাল উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।