সীতাকুণ্ডে ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন৷ গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিকো স্টিল নামের ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে৷
নিহত শ্রমিকের নাম বাবুল দাস (২৫)৷ তিনি একই এলাকার গোবিন্দ দাসের ছেলে৷
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, সিকো স্টিলে কাটা জাহাজের একটি অংশ বাবুলের গায়ে পড়লে তিনি আহত হন৷ পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন৷এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।