সীতাকুণ্ডে উদ্ধার মহিষের মালিক শনাক্ত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে উদ্ধার হওয়া মহিষের মালিককে এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গত ১৭ নভেম্বর সন্দ্বীপ চ্যানেল দিয়ে ১৫-১৬টি মহিষ ভেসে যাচ্ছিল। এ সময় স্থানীয় জেলেরা ১১টি উদ্ধার করে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসে। বিষয়টি জানার পর সীতাকুণ্ড থানার পুলিশ মহিষগুলো জব্দ করে স্থানীয় দুই ব্যক্তির জিম্মায় রাখে। পরে একটি মহিষ মারা যায়।
স্থানীয় বাসিন্দা মো. বেলাল বলেন, তিনটি পক্ষ মহিষগুলোর মালিকানা দাবি করছে। তিনটি পক্ষকে থানায় পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, উপযুক্ত প্রমাণ ছাড়া কারও কাছে মহিষগুলো হস্তান্তর করা হবে না।