সীতাকুণ্ডে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাছের সঙ্গে ঝোলানো নবাব আলী নামের এক ব্যক্তির লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন পশ্চিম বাঁকখালীর মধ্যেরদাড়ি এলাকার পাহাড়ের খাদে একটি গাছের সঙ্গে নবাবের (৬৫) লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নবাবের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, নবাবের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।