সীতাকুণ্ডে এক ব্যক্তির লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় মো. ইলিয়াছ (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হালদার জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার পাক্কা মসজিদ এলাকায় ইলিয়াছের নতুন বাড়ির পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে তিনি ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। তবে এটি কি হত্যাকাণ্ড, না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা জানাতে পারেননি।