সীতাকুণ্ডে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় এক হাজার ইয়াবা বড়িসহ সৈয়দ হোসেন (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানার পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর সীতাকুণ্ড থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।সৈয়দ হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বার আউলিয়া মাজারের সামনে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।