সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানকে লরির ধাক্কা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ড ভ্যানকে একটি লরি ধাক্কা দিলে লরির চালক নিহত হন। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪০)। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দৈয়ারা গ্রামের বাসিন্দা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আবদুল মান্নানকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ আল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। লরির চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে থাকা চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় বলে তিনি জানান।

এ নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত ৫১৭ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ হাজার ৬৭৮ জন।