সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মগপুকুর এলাকায় দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।জানা গেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি কাভার্ড ভ্যানের চালক। তাঁর নাম মো. মামুন (২৫)। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায়। দুর্ঘটনায় আহত দুজনের একজন অন্য কাভার্ড ভ্যানের চালক জসিম উদ্দিন (২৮) ও অন্যজন তাঁর সহকারী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী কাভার্ড ভ্যানের চালক। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে আমরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়েছি।’