সীতাকুণ্ডে কারখানার প্রহরী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি অ্যারাবিয়ান হর্সের একটি কারখানার এক প্রহরী নয় দিন ধরে নিখোঁজ। তাঁর সন্ধান চেয়ে কারখানা কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, ১২ বছর ধরে চট্টগ্রামের ফটিকছড়ি সুয়াবিল এলাকার হাজারীখিল গ্রামের আমির আহম্মদের ছেলে মো. আজম (৩০) পিএইচপি গ্রুপের সীতাকুণ্ডের কুমিরার অ্যারাবিয়ান হর্স ঢেউটিন কারখানায় প্রহরী হিসেবে নিযুক্ত আছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ওই কারখানার পার্শ্ববর্তী একটি নতুন ক্রয়কৃত জায়গায় পাহারার কাজে তাঁকে নিয়োগ দেয়। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত দায়িত্ব পালন করতেন আজম। ১৫ জুলাই থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পিএইচপি কুমিরা কারখানার নিরাপত্তা কর্মকর্তা মো. এনামুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি জিডি করেন।