সীতাকুণ্ডে কাল থেকে তিন দিনের শিব চতুর্দশী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামে কাল শনিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা।তিন দিনব্যাপী এই মেলায় প্রতিবছর দেশ-বিদেশের ১০ লক্ষাধিক মানুষ সমবেত হয়ে থাকেন। তবে এবার দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মেলায় লোকসমাগম নিয়ে সংশয় দেখা দিয়েছে। মেলা ও তীর্থ কমিটির পক্ষ থেকে মেলার দিনগুলোতে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।