সীতাকুণ্ডে কৃষক লীগের নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রবীন্দ্রনাথকে (৩৮) কুপিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে রবীন্দ্র সীতাকুণ্ড বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় রবীন্দ্রর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবীন্দ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ওই নেতার ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।