সীতাকুণ্ডে গণবিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এতিম ও অসহায় পরিবারের ২০ তরুণ-তরুণীর বিয়ের ব্যবস্থা করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড আনজুমানে হেমায়েত-এ-ইসলাম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন। গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌতুকবিহীন গণবিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, পৌর মেয়র পদপ্রার্থী বদিউল আলম, সৈয়দ আবুল মুনছুর, নায়েক (অব.) শফিউল আলম, সিরাজ-উদ-দৌলা ও নুরুন্নবী ভূঁইয়া উপস্থিত ছিলেন। সাংসদ দিদারুল আলম বলেন, বিয়েতে ১০ জোড়া নব দম্পতিকে টেলিভিশন, পোশাকসহ গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ১০ জন বরকে তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে বলে তিনি জানান।