সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে ঢিল, ব্যাংক কর্মকর্তা জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের সীতাকুণ্ড অংশে চলন্ত ট্রেনে আবারও ঢিল নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ এতে গুরুতর জখম হয়েছেন একজন ব্যাংক কর্মকর্তা৷ বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে৷
এ নিয়ে গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত এই উপজেলায় চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার তিনটি ঘটনায় একজন প্রকৌশলী নিহত ও ব্যবসায়ীসহ দুজন আহত হলেন৷
বৃহস্পতিবারের ঘটনায় আহত ব্যক্তি হলেন এক্সিম ব্যাংক, চট্টগ্রামের আগ্রাবাদ শাখার শিক্ষানবিশ কর্মকর্তা অরূপ চক্রবর্ত্তী৷ তিনি কুমিল্লার লাকসাম থানার মধ্য লাকসামের বিশ্বেশ্বর চক্রবর্ত্তীর ছেলে৷ বর্তমানে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি৷ তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়৷
অরূপ চক্রবর্ত্তী জানান, কর্মস্থলে ছুটি থাকায় তিনি বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফিরছিলেন৷