সীতাকুণ্ডে চার ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার গভীর রাতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের কবলে পড়া অটোরিকশাটি থানায় রাখা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সুকতা গ্রামের এস এ কামালের ছেলে সুমন মোল্লা (১৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাগ গ্রামের আবদুল হেকিমের ছেলে মো. জামির (৩২), কুমিল্লার দাউদকান্দি উপজেলার টিমটা গ্রামের মো. খায়রুজ্জামানের ছেলে মো. সুমন (২০) এবং ভোলার লালমোহন উপজেলার ফরহাদগঞ্জের মো. মিজানের ছেলে সবুজ (১৮)। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীনুল বলেন, সোমবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী সেজে ছিনতাই করার সময় চালকের চিৎকারে দোকানদারেরা বের হয়ে ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় পুলিশের নিয়মিত টহল দল ঘটনাস্থলে এসে চার ছিনতাইকারীকে আটক করে।