সীতাকুণ্ডে চার মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার গভীর রাতে ও গতকাল মঙ্গলবার সকালে ভাটিয়ারী, ফৌজদারহাট, বানুর বাজার ও বার আউলিয়া থেকে মাদক, ইয়াবাসহ তাদের আটক করা হয়।
সোমবার রাতে উপজেলার বানুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ ইব্রাহিম (২৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে। অপরদিকে চট্টগ্রাম র্যাব-৭-এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাপস দে (৩৫) ও ইমন দাশ (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। চোলাই মদ বিক্রির সময় বার আউলিয়া এলাকা থেকে ইমন (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করে র্যাব।