সীতাকুণ্ডে চার মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার গভীর রাতে ও গতকাল মঙ্গলবার সকালে ভাটিয়ারী, ফৌজদারহাট, বানুর বাজার ও বার আউলিয়া থেকে মাদক, ইয়াবাসহ তাদের আটক করা হয়।সোমবার রাতে উপজেলার বানুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ ইব্রাহিম (২৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে। অপরদিকে চট্টগ্রাম র্যাব-৭-এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাপস দে (৩৫) ও ইমন দাশ (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। চোলাই মদ বিক্রির সময় বার আউলিয়া এলাকা থেকে ইমন (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করে র্যাব।