সীতাকুণ্ডে চিংড়ি পোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ বাইপাস এলাকা থেকে দুই লাখ চিংড়ি পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পোনাগুলো জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার প্রথম আলোকে বলেন, উপজেলার কালুশাহ মাজার এলাকা থেকে ১৯টি পাতিল ও দুটি ড্রামে করে প্রায় দুই লাখ পোনা বাগেরহাটগামী একটি বাসের ছাদে করে নিয়ে যাচ্ছিল।
খবর পেয়ে পোনা বহনকারী গাড়িটিকে পৌরসদরের দক্ষিণ বাইপাস এলাকায় থামিয়ে পোনাগুলো জব্দ করা হয়। পোনাগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।