সীতাকুণ্ডে জামায়াত শিবিরের ১২ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ছলিমপুর জলিল গেট এলাকায় গাড়িতে আগুন দেওয়ার পর ওই এলাকায় পর পর দুই রাতে দুই দফা অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় গ্রেপ্তার করা হয় ১৩ জনকে।