সীতাকুণ্ডে জাহাজ ভাঙা ইয়ার্ডে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা ইয়ার্ডে বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। দুই ঘণ্টা বিক্ষোভের পর মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকেরা শান্ত হন।স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের ম্যাক ইন্টারন্যাশনাল নামের কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। প্রায় আড়াই শ শ্রমিক এতে অংশ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জাহাজভাঙা কারখানার এক শ্রমিক বলেন, তাঁদের এক মাসের বেতন বকেয়া। বারবার অনুরোধ করার পরও বেতন না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক মোরশেদ আলম বলেন, ‘ভাঙার জন্য কারখানায় কোনো জাহাজ নেই। পুরোনো কিছু জাহাজের অংশবিশেষ ঠিকাদাররের মাধ্যমে কাটা হচ্ছে। শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি আমার জানা নেই। তবে শুধু এক মাসের বেতন মালিক বকেয়া রাখবেন না।’কারখানার শ্রমিকেরা জানান, বিক্ষোভের পর মালিক নিয়োজিত ঠিকাদারেরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন।