সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় প্লেটের চাপায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় একটি জাহাজ ভাঙার প্রতিষ্ঠানে ধাতব প্লেটের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে ফরচুন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. এস্কান্দর (২৬)। তিনি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা সালাহউদ্দিনের ছেলে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক খাদেমুল বাহার বলেন, গভীর রাতে এস্কান্দর কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাত পান। রোববার ভোরে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎ সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।