সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় কবির শিপব্রেকিং নামে একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ওমর ফারুক জানান, গতকাল দুপুর ১২টার দিকে কবির শিপব্রেকিং জাহাজভাঙা কারখানায় কাটিং করার সময় গ্যাসের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা জাহাজে থাকা সোফা-ফার্নিচারে ছড়িয়ে পড়ে।