সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা সীমা স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামে জাহাজভাঙা কারখানায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম শুভ ঋষি (২২)। তিনি ঠাকুরগাঁও জেলার রানীসংকুল থানার গোপীনাথপুর এলাকার মতুল ঋষির ছেলে। গত রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।শ্রমিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে কারখানার অন্যতম পরিচালক নুরুল আনোয়ার বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, গত রোববার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় সীমা স্টিল নামে জাহাজভাঙা কারখানায় পাইপের আঘাতে কাটার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।