সীতাকুণ্ডে ট্রাকচাপায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায় একটি সিমেন্ট কারখানায় পণ্য বোঝাই করার সময় ট্রাকচাপায় এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম মো. জসিম (৪১)। তিনি ফটিকছড়ির শুয়াবিল গ্রামের আবদুস শহীদের ছেলে। সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করেন।