সীতাকুণ্ডে ট্রাকচাপায় পুলিশসদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানা এলাকার কুমিরা বাইপাস সড়কে গতকাল শুক্রবার ট্রাকচাপায় হাইওয়ে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম হায়দার হোসেন (৪৪)। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। তিনি কুমিরায় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হাবিলদার পদে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, সকালে চট্টগ্রামমুখী একটি ট্রাক কুমিরা বাইপাস সড়ক পার হওয়ার সময় তা থামানোর সংকেত দেন হাবিলদার হায়দার। চালক সংকেত পাওয়ার পর আরও জোরে ট্রাক চালান। এতে হায়দার ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যান।