সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় মো. কামাল উদ্দীন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল মিরসরাই উপজেলার বড়তাকিয়া দুয়ারী গ্রামের মো. হানা মিয়ার ছেলে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে চট্টগ্রাম শহরতলিতে যাওয়ার জন্য মহাসড়কে দাঁড়ানো একটি অটোরিকশায় ডান দিক থেকে ওঠার চেষ্টা করেন কামাল। এ সময় একইমুখী দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।