সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ইকোপার্কসংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার দূরে। ঘটনাস্থলে লোক চলাচলও নেই। কীভাবে ওই নারী ট্রেনে কাটা পড়লেন, তা জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।