সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখ নগর এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় সঞ্জয় কর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। রেল-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে জানান, সঞ্জয় সীতাকুণ্ডে দলিল লেখকের কাজ করতেন। তাঁর বাড়ি উপজেলার বাঁশবাড়িয়ায়।