সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার শেখনগর গ্রামের সরকারি মুরগির খামারের কাছে অজ্ঞাতপরিচয় ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হন।