সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশনে গতকাল শনিবার যাত্রীবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে চার ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির চাকাগুলো লাইনচ্যুত হয়।
কুমিরা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইফুদ্দিন বাশার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কুমিরা রেলস্টেশনে পৌঁছালে ১২ নম্বর বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ১৪টি বগি ছিল। লাইনচ্যুত বগিসহ পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন করে ট্রেনটি চট্টগ্রামের উেদ্দশে পাঠানো হয়। কিছুক্ষণ পরে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়। ওই রেলপথে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা দুইটার দিকে আবারও চলাচল শুরু হয়।
তিনি আরও বলেন, ট্রেনে থাকা কোনো যাত্রীই হতাহত হয়নি। তবে কত যাত্রী ওই বগিতে ছিল, তা তিনি জানাতে পারেননি।
কুমিরা রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রেনটি স্টেশনে েঢাকার পথে বগিটির হ্যাঙ্গারআইবোল্ট নামে একটি যন্ত্র ভেঙে যায়। ফলে বগিটি লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (ডিএসটি) প্রকৌশলী সুশীল কুমার হালদার প্রথম আলোকে বলেন, স্টেশনের চারটি লাইনের মধ্যে ৩ নম্বর লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।