সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারীর অপসারণ ও ১২ পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত সীতাকুণ্ড সদরে নসিমন ও করিমনের পরিবহন-শ্রমিকেরা এ অবরোধ পালন করেন।অবরোধকালে সীতাকুণ্ড থানার সামনে ডিজেলচালিত নসিমন ও করিমন পরিবহনের চার শতাধিক শ্রমিক বিভিন্ন স্লোগান দেন। পরে শ্রমিকেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ ও সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রুহুল আমিন সিদ্দিকীর কাছে স্মারকলিপি দেন।দুপুর একটার দিকে সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রুহুল আমিন সিদ্দিকী ও সীতাকুণ্ড পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জুলফিকার আলী শামীম উপস্থিত হয়ে পরিবহন-শ্রমিকদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা অবরোধ তুলে নেন। উপজেলা নসিমন চালক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, সীতাকুণ্ডে প্রায় ৫০০ নসিমন ও করিমন চালানোর জন্য তাঁরা সীতাকুণ্ড থানাকে মাসে ২০০ টাকা করে দিয়ে আসছেন। এ থানায় সদ্য যোগদানকারী ওসি নুর মোহাম্মদ তাঁদের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা চাঁদা ধার্য করেন। এতে তাঁরা অপারগতা প্রকাশ করলে নুর মোহাম্মদ গত মঙ্গলবার নসিমনের ১২ জন চালককে আটক করে তাঁদের ওপর নির্যাতন চালান।