সীতাকুণ্ডে তিনটি রড কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রড তৈরির তিনটি কারখানাকে জরিমানা করেছেন। সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মাস্টার রি-রোলিং মিলসকে ৫০ হাজার টাকা, জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিলসকে ৫০ হাজার টাকা ও মানতি স্টিল মিলসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান, জরিমানা করা তিনটি প্রতিষ্ঠানেরই বিএসটিআইয়ের লাইসেন্স ছিল না।