সীতাকুণ্ডে দুই জাহাজভাঙা কারখানায় সংঘর্ষ, আহত ৭
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর উপকূলে আলী িস্টল ও এম এ শিপব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় ইয়ার্ডের সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আলী িস্টলের লোকজন এমএ শিপব্রেকিং ইয়ার্ডে ঢুকে একটি এক্সকাভেটর ও বেশ কিছু মালামাল নিয়ে গেছে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এম এ শিপব্রেকিং ইয়ার্ডের কিছু মালামাল তাদের সীমানায় রাখার সময় আলী িস্টলের লোকজন জায়গাটি তাদের দাবি করে বাধা দেয়। এতে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আহত হয় সাত শ্রমিক। পাথরের আঘাতে আলী স্টিলের ভবনের সব কাচ ভেঙে যায়।
আলী িস্টলের মালিক ফরিদ উদ্দিনের ভাই জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আনোয়ার, মাহবুব ও কাসেমের মালিকানাধীন এম এ শিপব্রেকিং ইয়ার্ডের লোকজন তাঁদের ইয়ার্ডের জায়গা দখলের উদ্দেশ্যে স্ক্র্যাপ এনে তাঁদের ইয়ার্ড ঘেঁষে রাখছিলেন। বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁদের তিনজন আহত হন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে পাল্টা অভিযোগ করেন এম এ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক মাহবুব। তিনি বলেন, সীমানার জায়গা দখলের চেষ্টা করছেন ফরিদ উদ্দিন। এর আগে এ নিয়ে বিরোধ হলে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) শরণাপন্ন হন। বিএসবিএ বৈঠকের তারিখ নির্ধারণ করলে ফরিদ বিভিন্ন টালবাহানা করে বৈঠকে অনুপস্থিত থাকেন। গতকাল তাঁদের জায়গায় মালামাল রাখার সময় আলী িস্টলের লোকজন তাঁদের ইয়াডে৴ ঢুকে একটি এক্সকাভেটরসহ বেশ কিছু লোহার মালামাল নিয়ে যান। এ সময় সংঘর্ষে তাঁদের ঠিকাদার ফোরকানসহ চারজন আহত হয়।
তবে এম এ িস্টলের ভেতর থেকে এক্সকাভেটর ও মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন জাহাঙ্গীর আলম।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সংঘর্ষে সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এক্সকাভেটর নেওয়ার বিষয়টি সত্য হতে পারে এবং এ ঘটনায় উভয় পক্ষ মামলা প্রস্তুতি নিচ্ছে বলেও জানান।