সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাছ ফেলে গাড়িতে গণডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের আবদুল মজিদের ছেলে মো. সোহেল (২০) এবং ওই এলাকার মো. সোলায়মানের ছেলে মো. মহিউদ্দীন (২৪)।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সত্য রঞ্জন বলেন, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।