সীতাকুণ্ডে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী দুটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সীতাকুণ্ডের টেরিয়াল বাজারে গতকাল শনিবার বিকেল চারটায় ও সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল ফকিরহাট এলাকায় দুপুর সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় নুরুল আবছার (২০) ও আমীর আলী (৩০) নিহত হন।
নুরুল আবছার নিজামপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। আমীর একটি জাহাজভাঙা কারখানায় কাজ করতেন।