সীতাকুণ্ডে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড রেলস্টেশনের কাছে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬০) ও অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বৃদ্ধের লাশটি কুমিরা স্টেশনের কাছে দক্ষিণ শীতলপুর এলাকা থেকে ও যুবকের লাশটি উপজেলার সীতাকুণ্ড স্টেশনেরর কাছে শেখনগর এলাকা থেকে উদ্ধার করে।
উদ্ধার করা লাশ দুটির গায়ে ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় ওই দুই ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হতে পারে বলে রেলস্টেশন সূত্র ও পুলিশের ধারণা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।