সীতাকুণ্ডে দুটি ইটভাটার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুেণ্ডর ছলিমপুরের সাগরপাড়ে কেএমএল ও এআরসি নামের দুটি ইটভাটায় গতকাল বুধবার অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ইটভাটা দুটি ইট তৈরির লাইসেন্স, পরিবেশের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। তাই প্রতিষ্ঠান দুটির চারজন ব্যক্তিকে আটক করা হয় এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে কেএমএল ও এআরসিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর ওই চারজনকে ছেড়ে দেওয়া হয়।