সীতাকুণ্ডে দুর্ঘটনায় আহত ২ শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি কারখানার চিমনি থেকে পড়ে দুই শ্রমিক আহত হন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই শ্রমিক হলেন মোহাম্মদ আলী ও শাহীন। তাঁরা কুমিরার জিপিএইচ ইস্পাত নামের রড তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলাকার জিপিএইচ ইস্পাত নামের ওই কারখানার চিমনিতে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় চিমনি থেকে পড়ে গিয়ে তাঁরা আহত হন।