সীতাকুণ্ডে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড থানাধীন কুমিরা দক্ষিণ বাইপাস এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল বুধবারের এ দুর্ঘটনায় অন্য এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবু তৈয়ব (৩৩)। তিনি সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারীর নিয়ামত আলী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যতম মালিক। নিহত তৈয়ব চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. বেলাল (৩২)। তিনি সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের তেলিবাজার এলাকার কাশেমের ছেলে। পুলিশ জানায়, আহত বেলালকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।