সীতাকুণ্ডে নিখোঁজ কাঠুরিয়ার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কের লেক থেকে নিখোঁজ কাঠুরিয়া শাহাদাত হোসেনের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ইকোপার্কের কর্মীরা শাহাদাতের লাশ ভাসতে দেখে মিরসরাই থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত রোববার বাঁশ নিয়ে লেক দিয়ে ভেসে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন শাহাদাত। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মধ্যম গড়িয়াইশ গ্রামে।