সীতাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় নীলা চক্রবর্তী (২) নামের এক কন্যাশিশুর মারা গেছে। সে বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিলপাড়া গ্রামের শম্ভু চক্রবর্তীর মেয়ে। গত সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নীলার পরিবার সূত্রে জানা যায়, সোমবার শম্ভু চক্রবর্তীর বাড়িতে অতিথি আসায় তাঁর স্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। দিনের কোনো একসময় তাঁর মেয়ে নীলা পাশের পুকুরে গিয়ে পড়ে মারা যায়। বিকেলে এক প্রতিবেশী নীলার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে প্রতিবেশীরা তার লাশ উদ্ধার করে মগপুকুর মহাশ্মশানে দাফন করেন।