সীতাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলাধীন শেখপাড়া এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত তাসিম আহম্মদ (৩) শেখপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার কামাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে ছোট ভাই জয়নালের বাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার সন্ধ্যার দিকে তাসিম বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাসিমকে পুকুর থেকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।