সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে ইটভাটায় পাহাড় কাটার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি বহনে ব্যবহূত দুটি ট্রাক আটক করা হয়। গত রোববার রাতে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় বেঙ্গল ব্রিকস নামের ইটভাটায় পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন: আবদুল মান্নান (৪৫) ও ফারুক (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে উপজেলার ছলিমপুর এলাকায় পাহাড়ে দুটি এস্কাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে ভর্তি করা হচ্ছিল। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে।