সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শুক্রবার পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যাহ প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকের সহকারী মো. মোস্তফা (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সহিদ উল্যাহ বলেন, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গতকাল সকালে শীতলপুর গামারীতল এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাস বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন।