সীতাকুণ্ডে প্রার্থীদের জন্য আবেদনপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে দলীয়ভাবে আবেদনপত্র বিক্রি করছে আওয়ামী লীগ। দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দিতে আবেদনপত্র বিক্রি করা হচ্ছে। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বদিউল আলম বলেন, তিনি ১ হাজার টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করেছেন। তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেছেন, নির্দলীয় কাউন্সিলর নির্বাচনে দলীয় প্রভাব গ্রহণযোগ্য নয়।