সীতাকুণ্ডে বসত বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারী টোলাগ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে তিনটি ঘরের ১৪ কক্ষসহ আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর তিনটির মালিক শামছুল হক, আবু তাহের ও নুরুল আলম। শামছুল হকের ঘরের একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।