সীতাকুণ্ডে বসতঘরে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের এসকেএম জুট মিল এলাকায় আলী চৌধুরী পাড়া গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
গত রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফকরুল ইসলাম।
তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছেন রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই আগুনে আবু তাহের, জাফর, আলমগীর ও আলাউদ্দীনের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি নির্ধারণ করা হয়েছে।