সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
গতকাল বুধবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারসংলগ্ন মাওলানা ইস্পাত কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জুলফিকার আলী (৬২) ও রেজাউল কবির (৪৫)।
দুর্ঘটনায় আহত নাহিদ ও তানভীর প্রথম আলোকে বলেন, সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এ সময় চালক পালিয়ে যান।
আহত ব্যক্তিদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মূলত চালকের তন্দ্রার কারণে এই দুর্ঘটনা ঘটে।