সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাসের ছোটকুমিরা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হন। আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। বয়স প্রায় ৪০ বছর। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রী আবদুস সোবহান, টিটন, রোকেয়াসহ কয়েকজনের ভাষ্য, ওই এলাকায় অনেক দিন ধরে সংস্কার কাজ চলছিল। চট্টগ্রামমুখী লেন পরিত্যক্ত পাথরের টুকরো দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেখানে কোনো সতর্কতা সংকেত দেওয়া ছিল না। চালক হঠাৎ পাথরের স্তূপ দেখতে পেয়ে পথ পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নিজামুল ফাহামির ভাষ্য, দুর্ঘটনা কবলিত বাস থেকে ছাদ আলাদা হয়ে গেছে। দুমড়েমুচড়ে যাওয়া বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।