সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ডালাস পেট্রোল পাম্পের সামনে আজ শনিবার সকালে বাসের ধাক্কায় শাহ আলম (৫২) নামের এক ব্যক্ত নিহত হয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথমআলোকে জানান, সকাল সাতটার দিকে শাহ আলম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
শাহ আলম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা গ্রামের আমিরুজ্জামানের ছেলে।
এ ঘটনায় কোনো মামলা হয় িবলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে।