সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরসহ স্থানীয় ১৮ দলের ১৯ জন কর্মী আটকের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ শুক্রবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।

সকাল ১০টা থেকে সীতাকুণ্ড পৌর সদরের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়ক অবরোধ করেন ওই নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

পুলিশের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকা ছাড়িয়ে হামিরাবাদ, সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস, হাসান গোমস্তা মসজিদ, ফকিরহাট, ইকোপার্ক গেট এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় ১৮-দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াত-শিবিরসহ ১৮ দলের ১৯ জন সদস্যকে আটক করা হয়। স্থানীয় ১৮ দলের দাবি, আটকের সময় ওই সব সদস্যের বাড়িঘর তছনছ করেছে পুলিশ। এরই প্রতিবাদে আজ সকাল থেকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেন।

প্রথম আলো ডটকমকে গতকালের আটকের ও আজকের সড়ক অবরোধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস। তিনি জানান, মহাসড়কে ভাঙচুর করা গাড়িগুলো সরিয়ে ফেলার চেষ্টা চলছে। গতকাল অভিযানের সময় ১৮ দলের নেতা-কর্মীদের বাড়ি তছনছ করার বিষয়ে যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেন।